| কবিতা | ঘুম এসো না |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ০২/০৭/২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ সরকার পাড়া |
| কবিতার বিষয় | রূপক |
ঘুম এসো না, ঘুম এসো না।
ওগো ঘুমের মা
কাল যে মোর পরিক্ষা হবে।
পড়তে হবে অনেক
তোমায় আমি পায়ে পরি
যাও গো এখন বাড়ি
পরিক্ষা শেষে তোমায় আমি
দেবো সোনার হার
তোমায় আমি পায়ে পরি।
এখন চলে যাও।
পরিক্ষায় যদি ব্যর্থ হই
জীবন মোর একশ আনাই মিছে
তোমায় আমি হাতে ধরি
যাও গো তুমি বাড়ি
পড়ার কালে মাথার চুল
বেঁধেছি চেয়ারের সাথে
তোমার আসায় পড়া যেনো
নষ্ট না হয় মোরে
ব্যথা পেয়ে আমি যেনো
তোমায় তাড়াই আগে
সেই বুদ্ধিটা আমায় দিছে।
অতি আপন জনে
ঘুম এসো না, ঘুম এসো না।
ওগো ঘুমের মা।
তোমায় কাছে মিনুতি করি।
যাও গো তুমি বাড়ি।