কবিতা কাদা
কবি মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রেম
Review This Poem

আমার দিকেতে যত কাদা ছুঁড়েছিলে,
আমি তাতে সযত্নে গাছ লাগিয়েছি।
একদিন সেই গাছ এত বড় হবে
তুমিও এসে তার ছায়ায় দাঁড়াবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted