কবিতা মিনতি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, বিরহ
Review This Poem

এসো আমার কাছে এসো।
দূরে নদী হয়ে কেন?
আমার চোখে ঠাঁই নাও।

এসো আমার পাশে বসো।
দূরে ঝড়ের লীলা দেখিয়ে লাভ কি?
তার চেয়ে আমার বুক তছনছ করে দাও।

এসো আমার জীবনে এসো।
দূরে ধ্বংসের নাচন দেখিয়ে আছে কোনো সুখ?
তার চেয়ে আমাকে একেবারে উধাও করে দাও।

২৫/০৬/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted