| কবিতা | কেউ আমাকে স্নান করার জল দাও |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | প্রকৃতি |
কেউ আমাকে স্নান করার জল দাও।
আমি বৃষ্টিতে ভিজব না
পুকুরে নামব না
নদীতে পা ডোবাব না
চোখের সাগরে ভাসব না
কেউ আমাকে স্নান করার জল দাও।