কবিতা আমরা দু’জন এক শহরে থাকি
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ কে তুমি নন্দিনী / প্রিয়জন প্রকাশন
সময় মে ২০০০
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

(–_–)

আমরা দু’জন এক শহরে থাকি,
এক আকাশে চাঁদ দেখি রোজ রাতে,
সে কি মনের গুপ্তচর নাকি?
গোপন কথা ফাঁস করে আড্ডাতে

মাঠ পেরিয়ে পুষ্প লতার বাড়ি,
চারু পীঠে সাপের বেণী দোলে,
বান্ধবীরা পড়লো পিছে তার ই,
জুটিয়ে দিলো এ কাকে অকুস্থলে?

তার চোখে আমি নিতান্ত বালক,
ভাব নিলো সে পরিপূর্ণ নারী,
আমার ভবিষ্যতের নিষ্ঠ সঞ্চালক,
যখন তখন নানান হুকুম জারি

হেলান দিয়ে ল্যাম্প পোষ্টের গায়ে,
দাঁড়িয়ে ছিলাম অপেক্ষাতে তার,
বেকারত্বের অপরাধের দায়ে,
কঠিন সাজা দিলেন ধর্মাবতার

আঁচলে চোখ দু’টো তার ঢেকে,
এই জীবনের জেতাবাজি হেরে,
একান্তে সে বললো কাছে ডেকে,
যাচ্ছি আমার প্রিয় শহর ছেড়ে

এখন দুজন ভিন্ন খাঁচার পাখি,
দুই মেরুতে এক পৃথিবী ঘোরে,
তবুও তার অপেক্ষাতে থাকি,
এক আকাশেই সূর্য দেখি ভোরে

আনমনে তার ডাকনাম ধরে ডাকি,
সাড়াক্ষণ সে ভাবনায় মিশে থাকে,
দিনের শেষে ফের দুজন একাকী,
জড়িয়ে থাকি দু’জনার আবছায়াকে

guest
0 Comments
Newest
Oldest Most Voted