কবিতা সময়
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ
সময় জুলাই ২০১৭
উৎসর্গ সুজাকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

সময়
~~~~~~~~~~~~~
কাল সবই ঝারপোছ হবে,
আজ না হয় থাক এলোমেলো,
ঠিকঠাক পরিপাটি হতে ,
কে কখন সময়টা পেলো।

প্রতিদিন একঘেঁয়ে সুর্যোদয়,
কালগুলো আজ হয়ে যায়,
গোছাতে গোছাতে শৈশব,
কৈশোর পালিয়ে বেড়ায়

বার্ধক্য কেবল যাচে মৌনতা,
তারুণ্যে, যৌবনে হুল্লোড়ে ক্ষণ,
আদৌ কেউ মানে কোনো প্রথা,
কখন কি যাচে এই মন ?

চিরকাল গোছাতে গোছাতে,
ছড়ানো ছিটানো শিশুমন,
ক্ষণিকের হুল্লোড় চলে যায়,
পড়ে থাকে একাকী এ জীবন

guest
0 Comments
Newest
Oldest Most Voted