কবিতা কেন ওভাবে চোখে চোখ রাখো?
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি, নন্দিতা প্রকাশ
সময় ফেব্রুয়ারি ২০১৮
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা নন্দিনীর বাড়িতে একদিন নৈশভোজে
কবিতার বিষয় প্রেম, বিরহ
5/5 - (1 vote)

কেন ওভাবে চোখে চোখ রাখো?

এখনো আভাসে নিগূঢ় প্রলোভন,
এখনো ইশারায় অনাচার!
মনের দেয়াল জুড়ে পাতাঝরা বন
তবু সারেঙ্গীতে বাজাও নওবাহার

মাতাল জাহাজ ভাসাও দিকহীন,
পাশে এলে বিস্মৃত বর্তমান,
বলিরেখা মুছে সাজো নবীন,
হাওয়ায় বাজে ভৈরবী তান!

কেনো আজো সেই ডাকনামে ডাকো,
স্মৃতিগন্ধে ঘুমের পাখিরা জেগে ওঠে,
কেন ওভাবে চোখে চোখ রাখো?
চন্দ্রমল্লিকা কি অসময়ে ফোটে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted