কবিতা রাজপথ
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি
সময় ফেব্রুয়ারি ২০২১
উৎসর্গ করোনায় পৃথিবী ছেড়ে যাওয়া সহনাগরিকদের
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা করোণা কালে ঘরবন্দি কোয়ারেন্টাইনে
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

রাজপথ

কতোদিন চেনা পথিকের
দেখা নেই,
ঝড়াপাতারা শুয়ে থাকে রাতেদিনে।
মৃত্যুদূত ওঁৎ পেতে থাকে পথেই,
মৃত্যুর সংখ্যা শুনতে রাতের বুলেটিনে

আমাদের শঙ্কা, প্রতীক্ষা প্রত্যাশা,
রাজপথ কবে সরব হবে ফোরলেনে।
নিরুদ্বিগ্ন পথিকের যাওয়া আসা,
জানলার পাশে সিট পাবেন ট্রেনে।

পৃথিবী পাবে ফের স্বচ্ছন্দ নাগরিকতা,
বিটুমিন লাগাবে রাজন্য
তার ক্ষতে,
থাকবে না মৃত্যুর আগমনী বারতা,
ভ্রমনে পথিক গান শোনাবেন রাজপথে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted