| কবিতা | আস্থা রেখো! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ মে, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | অন্যান্য |
অসীম আয়ুর আশা করো না কখনো
ভাবো মনে ধরণীতে র’বো যতোদিন,
সময় ফুরিয়ে যাবো হাতে হাত রেখে
বিধাতার পদে সঁপে যা কিছু রঙিন।
পাবেই অমার দেখা জীবনের শেষে
মাথার দু’পাশে যারই জেগে আছে কান,
অনেকে হলেও কাত সে’দিনের ঘোরে
তোমার আকাশে র’বে দ্বাদশীর চান।