| কবিতা | সন্ধ্যা-বেলা |
| কবি | শিমুল হোসাইন |
| সময় | ২৫ ফেব্রুয়ারি ,২০২৩,রাত ৮ টা |
| লিখার স্থান | পান্থপথ , ঢাকা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি |
কিভাবে হঠাৎ যেন আলো চলে গেল
অন্ধকার রূপে ধরনীর সাজ
সমুদ্রের জোয়ার আছে বলে
ভাটার অস্তিত্ব আছে আজ ।
এটা গ্রহ নক্ষেত্রের খেলা
এক চলিতমান সময়ের ভেলা
জীবনের হয়েছে জন্মলাভ-
নিয়ে ঢাল তরোয়াল ।
খেলা শুরু খেলা শেষ
আবার নতুন খেলা,
এতো কিছু ঘুরে এসে দেখি
এখন সন্ধ্যা বেলা ।