কবিতা স্মৃতিতে শূন্যতা
কবি সাজেদুল ইসলাম রাব্বি
সময় ১৫-০৫-২০২৩ইং, সকাল
উৎসর্গ প্রিয়ন্তী
লিখার স্থান ভোলা সদর, ভোলা
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

হঠাৎ দেখা—
প্রথম দেখাই যেন মুগ্ধতা। এ দেখায় কখন যে হৃদয়ের আদান-প্রদান হলো—তা অজানা। যেকোনোভাবে সম্পর্কটা হলো। হয়ে গেল। দীর্ঘসময় চলছিলো এক রেশে। হঠাৎ করেই সম্পর্কে কালো মেঘ ডেকে গেল, চূর্ণবিচূর্ণ হলো, প্রেয়সী রাখলো না থাকার মত সম্পর্ক!

এক আকাশ সমান নিয়ে, হৃদয় থেকে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা হয়েছে, সম্পর্ক জলাঞ্জলি হয়েছে। সেও কূলে ফিরার চেষ্টা করেনি কভু্, নতুনত্ব চেয়েছে।

ততঃপর কোন এক গোধূলি বেলায় তার পরিণয় হলো।
পরিণয় পরবর্তী কয়েক শতাব্দী কেটে গেলেও আর ধরা দেয়নি সে সোনালী সুখস্মৃতি।

প্রেয়সী আছে—
সে আবেগ, ভালোবাসা, অদ্ভুত টান নেই কোথাও। নেই কোথাও অতীতের কোন আভাস। কবির আক্ষেপ কবিতায় যতটুকু প্রকাশ, তার নেই বাস্তবিক দৃশ্যায়ন। এখন যেন সবই স্বাভাবিক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted