কবিতা দুঃখ
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় বিরহ
Review This Poem

আমি দুঃখকে কাছে পেতে চাই
দুঃখে আছে অনেক সুখ তাই।
একাকিত্বের যন্ত্রনার সঙ্গী
দুঃখ বিনা আর কে?
সুখের সাগরে ভাসলে
একাকিত্বকে বুঝবে কিভাবে?

আমি দুঃখকে ভালোবাসতে চাই
দুঃখের সময়ই মন করে অন্য মনের
অস্তিত্ব অনুভব তাই।
জীবন সঙ্গী দুঃখ কি হতে পারে?
দুঃখের মতো এত গভীর ভাবে হৃদয়ে নাড়া
পারবে কি দিতে কেউ এ বিশ্ব ভরা?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৩ই মে,২০২৩, বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted