| কবিতা | ঘূর্ণিঝড় মোখা |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২০২৩ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | প্রকৃতি |
প্রবল বেগে আসছে ধেয়ে
ঘূর্ণিঝড় ঐ মোখা,
সাবধানে যে থাকলে সবাই
যাবে তাকে রোখা।
আঘাত যত হোক না কঠিন
মোরা দিবো রুখে,
ভয় পাইনা যে কভূ আমরা
প্রভুর নামটা মুখে।
আসুক যত উত্তাল বেগে
মনে সাহস রাখি,
নিয়ম মেনেই আমরা সবাই
সবার পাশে থাকি।
মোখার ভয়ে নয়তো ভীতু
রাখি সাহস মনে,
শুকনো খাবার খাবার পানি
রাখি সকল জনে।
মোখা আসার আগে আমরা
সাইক্লোনে যে যাবো,
আশ্রয় নিলে মোখার থেকেই
রক্ষা মোরা পাবো।
এসো সবাই….. সবার পাশে
বর্ণ বিভেদ ভুলে,
সৃষ্টির প্রেম যে …স্রষ্টার কাছে
মানব সেবার মূলে
প্রভুর কাছে মোখার রক্ষায়
প্রার্থনায় যে সবে
মোদের দেশে আসার আগে
মোখা শান্ত হবে।