| কবিতা | শেষ বিদয় |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | 16/04/2023 |
| কবিতার বিষয় | রূপক, সমসাময়িক |
বিদায়ের বেলা সাজিয়েছ আমায়
মনের মতন করে
বিদায় দিতে নাহি চেয়েছিলে
তবু বিদায় দিতে হয়েছিলো তোমাদের
সমন আমার এসেছিলো
বিধাতার ঐ আদেশে
যেতে চেয়েছিলাম নাতো
যেতে হয়েছিল আমায়
বাবা, মা, তোমাদের জন্য বয়ে আনবো পরকালে চিরস্থায়ী বেহেস্ত সোপান
আমি বলবো হায়, পরোয়ারদিগার
আমার পিতা, মাতার বেহেস্থের স্থান
তুমি আল্লাহ করিবে নিজ হাতে দান।
আমি অবুঝ ছিলাম
আমারে নিয়ে এসেছিলে তোমারই কাছে
আমার পিতা মাতার শোকের দান
তুমি রাখিবে আল্লাহ তাদের মান