কবিতা তোমার চোখে কাজল হবো
কবি অনিরুদ্ধ রনি
কাব্যগ্রন্থ স্বদেশ শৈলী প্রকাশনী থেকে প্রকাশিত চুম্বনের উত্তাপ
সময় ফেব্রুয়ারী, ২০২৩, রাত
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
3.5/5 - (2 votes)

তোমার চোখের কাঁজল হবো।
কালি নয়; দুঃখ-রাতের অন্ধকারে
চোখের নিচে মায়া হয়ে,
অশ্রু তোমার শুষে নেব ।

ভিঁজিয়ে দেবো শিশির হয়ে জোঁসনা গলা রাতের মতো,
সুখ-সমুদ্রে ভাসিয়ে যাবো, দুঃখ ধুয়ে অবিরত ।
বাঁধনহারা চুলের বেণী বাতাস হয়ে উড়িয়ে যাবো
তোমার– আনমনা সব বেখেয়ালী গান গুলোর লাইন হবো l

শুধু একটুখানি আর্জি আমার
তুমি কি আমার “গান” হবে ?
রাত জাগা সব চরণ গুলোয় ঘুমের চাদর বুলিয়ে দেবে?
একাকিত্বের আগল ভেঙ্গে অন্ত্যমিলের পর্ব হবে?

এলোমেলো শব্দগুলোয় তোমার ও হাত লকলকিয়ে
একটু খানি দরদ দিয়ে তুমি কি গো দেবে ছুয়ে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted