| কবিতা | শপথ করেছিলাম |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ০৭/০৪/২০২৩ |
| উৎসর্গ | বিরহ প্রেম |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
এ কেমন তাহার ভালবাসা
আমাকে নিঃশেষ করে দিয়ে
প্রতিজ্ঞায় আবদ্ধ করে
নিরবে সংসার করছে।
ভাবিনি এ ভাবে নিঃসঙ্গ করে
চলে যাবে।
যদি জানতাম, তবে
তাহার দুরহ প্রেমে নয়
শুধু ধর্মগ্রন্থের উপর শপথ
নিয়েছিলাম বলে।
অনেকেই প্রস্তাব দিয়েছিল
আমাকে সহধর্মিণী করতে।
তবে শপথের বাধাঁয়
নিজেকে জড়িয়েছি।
তাই প্রস্তাবে রাজী হয়নি।
আজ আমি সরকারি কলেজের অধ্যক্ষ
তবে হেরেছি তাহার প্রেমে
কিন্তু হারিনি জীবন যুদ্ধে।