| কবিতা | অপ্রকাশিত একটি চিঠি |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | তসলিমা নাসরিন কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, রূপক |
***অপ্রকাশিত একটি চিঠি***
আজিজুল হক
#বাংলকোবিতা #কবিতা #শিমুল #বাংলাদেশ #বন্ধু #বিদ্রোহীকবি #ভাবনা #মোশারফ #তসলিমা #নাসরিন #হৃদয় #হৃদয়হিনা #সুনীল #গঙ্গোপাধ্যায়
রুদ্র,সত্যি কথা বলতে কি,তোমায় আমার সে ভাবে ভালোবাসা হয় নি কোনদিনই ,
আসলে ভালোবাসতে গিয়েও আমি ফিরে এসেছি বারবার ,
আমার হৃদয়ের প্রকোষ্ঠ গুলোর আনাচে কানাচে তত দিনে বাসা বেঁধে ছিল চাপ চাপ গোপন অভিসার..
সে অভিসারের প্রত্যেকটি গিরিখাতে আমি খুঁজে বেড়াতাম আকাশ ,সমুদ্র , নদ নদী …
সুনামির ঝড় আছড়ে পড়ত আমার হৃদয় জুড়ে।
বিশ্বাস কর,রুদ্র,তাতে আমি খুঁজে পেতাম অজস্র গিরিখাতের হিমচূড়া,
আমি তাতে ছিন্নভিন্ন হতাম,
খান খান হত আমার সর্বসুখ,
সেদিনও তুমি আমার মনের মধ্যে ছিলে,
অথচ ,আমি তোমার সান্নিধ্য কোনদিনই অনুভব করি নি,
আসলে কি, জান রুদ্র, তোমার আমার সম্পর্ক টা ছিল ঠিক চাঁদ আর নক্ষত্রের মতো।
এক আকাশে বসবাস , কখনও কত কাছাকাছি,
অথচ কেউ কখনও কারও হৃদয় স্পর্শ করতে পারে না,
ছুঁয়ে দেখতে পারেনা পরস্পরের তনু মন।
তারপর আমরা যখন আলাদা হলাম,
বিশ্বাস কর,প্রথম প্রথম আমার খুব একটা খারাপ লাগত না,
একটা বাঁধন থেকে মুক্ত হবার কি আনন্দ যে আমায় উড়ে নিয়ে বেড়াত!!
দিন যত এগিয়েছে রুদ্র,আমি ততক্ষণে আমার পবিত্রতা কে বেঁচে দিয়েছি এপার ওপার বাংলার হাঙ্গর গুলোর কাছে,
কে ছিল না সে তালিকায়!
নাই বা শুনলে রুদ্র আজ সে কথা।
সে দিন গুলো তে বিশ্বাস কর ,খুব খুব খুব অনুভব করতাম তোমার অভাব,
তোমার আমার প্রতি রাতের খুনসুটি ,ঝগড়া..
তারপর ক্লান্ত হয়ে পরস্পরের কাছে কি যে নিবিড় বন্ধনে জড়িয়ে যাওয়া।
আমি অজস্র হাঙরের কাছে শুধু তোমায় খুঁজেছি রুদ্র,
আমায় যা ইচ্ছে তাই বলা কথা গুলো খুব অভাব বোধ করতাম,
মনে হত কই ,কেউ তো আমায় বকে না,আমার উপর অধিকার দেখায় না..
খুব মনে হত তোমার সেই অধিকার গুলো,
যা আমি অনধিকার,নারী স্বাধীনতায় আঘাত বলে মনে করতাম!
যখন আমি শুনলাম,মরণ যন্ত্রণা তোমায় পেয়ে বসেছে,খুব রাগ হয়েছিল,
কোনোদিন যদি আমার কথা শুনতে!!
বোহেমিয়ান জীবন তোমার আমার পছন্দ ছিল না,
কতবার বলেছি,
কোনো দিন শোননি আমার সে কথা।
আজ তুমি তুমি অনেক দূরে,
আমার কথা গুলো তোমার কাছে পৌঁছবে না নিশ্চয়!!
ভাল থেকো রুদ্র,
ফিরে এসো না হয় আর এক জনমে..
তোমার জেদ,বকুনি,আমায় তোমার বন্ধনে আটকে রাখার সমস্ত অনধিকার দাবি গুলো নিয়ে..
আমি না হয় হাজার জনম অপেক্ষা করব তোমার সেই অধিকার গুলো নিয়ে আমার উঠোনে আর একটা খোশবাগ গড়ে তুলতে,
কেন না ,
একটা মানুষ যে খুব খুব প্রয়োজন জীবনে,
হোক না সে যেমন তেমন,
হোক না সে বখাটে কিংবা বোহিমিয়ান !
শুধু যে আমায় বুঝবে,
আমার সাথে অনর্থক ঝগড়া করবে,
আমি রাগ করলে সে বুকে টেনে নেবে,
আমি বেপরোয়া হয়ে উঠলে
সে আমার পিছু পিছু ছুটবে..
কেন না,রুদ্ররা এমনই হয়,
ওরা ভালোবাসে,ভালোবাসতে জানে….
আজিজুল হক
6/4/23