কবিতা লেক লুইস আলবাট্রা
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় 07-04-2023
উৎসর্গ অপরাজিতাকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

আমি লেক লুইস আলবাট্রা দেখিনি
দেখিনাই তার স্বচ্ছ পানি ও পাড়ের পাথরের সৌন্দর্যগুলো
আমি দেখিনি লেক লুইসের পাশের তুষার আবৃত সাদা পাহাড়গুলো
অথবা সারি সারি পাইন গাছের নির্মল পরিবেশ।

আমি কখনো দেখেনি মহাসমূদ্রের নীলাভ ঢেউ
উপভোগ করিনি সাগরের বুকে দাড়িয়ে শীতল বাতাসে অবগাহন
পৃথিবীর অনেক কিছুই দেখা হয়নি
আমার এসব কিছু দেখতে ইচ্ছে হলে আমি দেখে নেই তোমাকে
তোমার দুই চোখেই দেখতে পাই পৃথিবীর সব রং রূপ আর সৌন্দর্য ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted