| কবিতা | তবু গেছে থেমে (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | জীবনমুখী, বিরহ, রূপক |
প্রতিটি দিনের শেষে
সুরুজ হারাবে পাটে
তারপর, আঁধার আসবে এক
নতুন দিনের রাঙা পূর্বাভাস বুকে নিয়ে নেমে,
এ’ খেলা নিত্য ই চলে ধরণীর বুকে
হয়েও আমার প্রাণ তবু স্রোতধারা
মোহনার বাঁকে গেছে থেমে!