| কবিতা | তোমার খোঁজ |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | জীবনমুখী |
তোমার খোঁজে লিখছি দেখাে
শত রকম —কবিতা,
তোমার খোঁজে প্রহর গুনে
হলাম রবির সঞ্চিতা—।
তোমার খোঁজে দিন রজনী
স্বপ্ন আঁকা —মনেতে,
জীবনানন্দের বনলতা
হয়ে থাকা জনেতে—।
তোমার খোঁজে শিল্পী হয়ে
রঙে আঁকা—তুলিতে,
দিন রজনী কলম চালাই
নাহি পারি ভুলিতে—।
জীবন নদীর প্রতি ধারায়
থাকো তুমি —গতিতে,
কল্পোলোকের গল্পতে
ক্ষণে ফেরো প্রতিতে—।
নব স্বপ্ন তবুও সাজাই
বসি চিঠি—লিখিতে,
তুমি বিনে একলা চলায়
পারি নাহি শিখিতে—।।