কবিতা শব্দের আয়না
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় 22 মার্চ 2023
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

এটি কবিতা নয় এটি একটি শব্দের আয়না
যেখানে দেখা যায় শুধু তোমার প্রতিচ্ছবি
যেখানে তোমার কথাই লিখে যায় কবি।

তুমি তো অনেক আয়নায় দেখ তোমাকে
একবার দেখ আমার শব্দের আয়নায়
যেখানে প্রতিটি শব্দে শব্দে তোমার ছবি ভাসে
যেখানে দেখবে তুমি নিজেকে বহুমাত্রিকভাবে।

যদি দেখ কবিতার আয়নায়
দেখতে পাবে তোমার প্রতিটি অংঙ্গের রূপ আর সোন্দর্য্
তোমার মনের কথাগুলো
পৃথিবী তোমাকে কেমন করে ভাবে।

একবার দেখ তোমাকে আমার শব্দের আয়নায়
যেখানে তুমি থাক সবসময় অপরুপ সাজে
চির সবুজ, চির যৌবন ধরে রাখবে এ আয়না
হয়তো বহুকাল পরেও ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted