| কবিতা | আমিও যে ম্লান (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২০ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
জড়াতে চাই না এই পৃথিবীর কোন
বাড়ন্ত বন্ধনে আর
অতল কষ্টের হোক চির অবসান,
থাকো তুমি মাটি হয়ে
আমিও যে ম্লান,
অদূরে ঘুরছে ক্ষণ হবো দোঁহে সমানে সমান!