| কবিতা | মানুষ চেনা |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | জীবনমুখী |
এই জগতে মানুষ চেনা
বড্ড কঠিন কাজ---
সামনে পেছন একই মানুষ
কথায় ভিন্ন সাজ---।
ইমান আমল দেখায় মাত্র
নেই তো তাদের লাজ---
মুনাফেকি চিহ্ন রূপে
মাথায় পেলে বাজ---।
এমন লোকের অভাব এখন
নাহি দেখি আজ---
ধর্মের বাণী পৌঁছায় জনে
পরতে মাথায় তাজ---।
সমাজ মাঝে এমন মানুষ
সংখ্যা নয়তো কম---
সুযোগ বুঝে বিশ্বাস গড়ে
হয় মানুষের যম---।
মানবতা নেই তো তাদের
মানুষ নামে হয়---
বিশ্বাস ভাঙতে হয়না কাঁপন
মনে জাগায় ভয়---।