কবিতা তবুও তোকেই খুঁজি!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৬ ডিসেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, বিরহ
Review This Poem

যেথায় থাকি দুঃখ বা হোক সুখে
তোর কথা মা খুবই পড়ে মনে,
গুমরে কাঁদে ব্যথার গিরি বুকে
থাকলে জেগে একলা নিরজনে।

আজকে এসে লাউয়ের মাচার তলে
হিমেল বাতাস খেললে লুকোচুরি,
চোখ দু’টি যায় শুধুই ভরে জলে
মনটা সাজে সূতলি ছেঁড়া ঘুড়ি।

ব্যাকুল হয়ে রাস্তা দিয়ে যেতে
পড়লে চোখে হাঁসের পিঠে ছানা,
চুপটি এ’ মন আশায় ছুটে মেতে
শুনতে কি চায় করলে তবু মানা!

সাঁঝের বেলা ক্লান্তি রেখে পাটে
যখন উঠে দূর গগনে তারা,
আসবি না আর জেনেই শ্যামল বাটে
তাইতো খুঁজি তোর আঁচলের সাড়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted