কবিতা প্রহর শেষে
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় প্রেম
Review This Poem

বদলে যাওয়া এই শহরে
তোমায় খুঁজি আমি রোজ—
হয়তো জানি তোমায় পেতে
করতে হবে আরও—খোঁজ।

তোমায় নিয়ে স্বপ্ন যত
সাজায় অবুঝ মনের ঘর—
আসবে হয়তো এই জীবনে
প্রহর শেষে হয়ে—বর।

চোখের কোণে অশ্রু কণা
আসবে তোমায় ঘিরে ক্ষণ—
সুখ সাগরে থাকবে ডুবে
প্রতীক্ষিত এইনা—মন।

দুঃখ নামের জীবন ঘরে
বইবে সুখের পবন নাও—
তোমার ঘিরে স্বপ্নগুলো
ছুঁয়ে যাবে সোনার—গাও।

মুখোমুখি বসব দুজন
বলব কথা খুলে প্রাণ—
গোধূলিরই আলোছায়ায়
জুড়াবে যে মোদের—মন।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted