| কবিতা | সমুদ্রে পড়লে নক্ষত্র (অনু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৫ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | জীবনমুখী, বিরহ, রূপক |
হারায়ে স্বপ্নের বল রজনীর ঘোরে
আহত নক্ষত্র এক লোনা জলে খসে পড়ে যদি,
থাকে না অতল সেই সমুদ্রের বুক
নীরবে আঘাত সয়ে জেগে রয় হয়ে মরা নদী!