কবিতা প্রকৃতি ও তুমি
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় 14 মার্চ 2023
উৎসর্গ অপরাজিতাকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
4.5/5 - (2 votes)

সুর্যের দিকে তাকিওনা হয়তো চোখ ঝলসে যাবে
সমূদ্রের গভীরে যেওনা হয়তো ঢেউয়ে তলিয়ে যাবে
পর্বত শৃঙ্গকে স্পর্শ করতে যেওনা হয়তো অতল গহবরে হারিয়ে যাবে
আমার কাছে তোমাকে প্রকৃতির মতো অসীম মনে হয়
কারণ তোমাকে জয় করার সাধ্য হয়তো নেই
তবু তোমার কাছে যেতে চাই শুধু কবিতা শোনাব বলে
কারণ তুমি কবিতা খুব ভালবাস
আর আমি প্রকৃতির মতোই তোমাকে ভালবাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted