কবিতা অপেক্ষা
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় মার্চ 2023
উৎসর্গ অপরাজিতাকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

হয়তো কেউ তোমার জন্য অপেক্ষা করে
অপেক্ষা করার কোন বাধ্যবাধকতা ছিলনা
ছিলনা সমাজের বাঁধাধরা সম্পর্ক
তবুও তোমার জন্য অপেক্ষা করে।

তোমার জন্য কেন অপেক্ষা করবে
সেই উত্তর হয়তো জানা নেই
তুমি না এলে সবকিছুই ফাঁকা ফাঁকা লাগে
দেখা হবে না শুনলে মনটা কেমন করে উঠে
তবুও তোমার জন্য অপেক্ষা করে।

তবুও কেন অপেক্ষা করি সারাদিন
তোমারতো কেউ নই তাহলে
কেন পৃথিবীটা শুন্য মনে হয়
কেন চোখের কোনে হঠাৎ চোখে জল আসে
তবুও এক অনিশ্চয়তার মাঝে
কেন অপেক্ষা করি?

তোমার পথ চেয়ে থাকি
অপেক্ষা করি দিনের পর দিন, রাতের পর রাত
তোমাকে একটি কবিতা দিব বলে
তোমাকে একবার দেখার জন্য হলেও অপেক্ষা করি
তোমার অপেক্ষাতেই হয়তো ভাললাগে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted