| কবিতা | কবি আমি নয়তো ছবি |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | জীবনমুখী |
কবি আমি নয়তো ছবি নিত্য কাব্য ---লিখি,
ভালো মন্দ সব মিলিয়ে কত কিছুই---শিখি।
লেখা আমার সঙ্গের সাথী সুখে-দুঃখে---থাকি,
মনের কথা কাব্যিক ভাষায় ছন্দে ছন্দে---রাখি।
➖>
বিরহ আর বিদ্রোহের সুর লিখতে আমি---জানি,
বিবেক বুদ্ধি নাহি ভুলে দেশোপ্রেম যে---টানি।
সবার কথা ভাবতে গেলে লেখা হবে---ইতি,
নিজের মনের কথা শুনে লেখায় রাখি---গতি।
➖>
কবির লেখা হয় যে স্বার্থক দেশের কথা---আসে,
মায়ের পরে দেশের ছবি চোখে মুখে ---ভাসে।
যুগের হাওয়ায় তাল মিলিয়ে বহু কবি---লেখে,
আসল কবির লেখার মাঝে পাঠক নিত্য---শেখে।
➖>
কবি হলে লিখতে হবে নিজকে সঠিক---রেখে,
তরুণ সমাজ লেখায় যেন স্বপ্ন শত---দেখে।
কবি যেন হয়না ছবি চোখটা বন্ধ---করে,
ন্যায়ে-নীতির মৃত্যু হলে বিবেক তালা---ঘরে।
➖>
চলার পথে কাঁটা থাকবে এইতো জগৎ---রীতি,
অসত্য আর অসৎ পথে নাহি গড়ে---প্রীতি।
কবি কলম কালি মিলে হয় যে আলোক---বাতি,
অমানিশার মাঝে যেন আশায় বাঁচে---জাতি।।