কবিতা বিষাদময়
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৯-১০-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

আঁধার কেটে আসবে কবে
সোনালী সেই ভোর?
বিষাদ আয়াস জগত মাঝে
মনে পাইনা জোর।

মনটা আমার বিষন খারাপ
শুধু লাগে ….ভয়,
আঁধার কালো কাটবে কবে
আসবে কবে জয়।

সুখের দিনটা আসবে জগত
হবে আলো ময়,
এই আশাতেই আছি বেঁচে
জগত করবো জয়।

আসুক দিনটা ফিরে আবার
সবার শান্তি হোক,
হাসি খুশির আত্মহারা
করবে সুখের ভোগ।

পূর্ব দিকে ভেসে উঠবে
ঊষার আলোর জোর,
সবার মাঝে ছড়িয়ে‌ দেবে
একটা সুখের ভোর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted