| কবিতা | শ্রমিকের মূল্য |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ১৯-১০-২০২১ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
কাজের শেষে মূল্য পেলে
বাড়ে কাজের গতি,
কর্মক্ষেত্রে প্রাণবন্ত
সংসারের হয় যে যতি।
দুখের ঘোরটা কেটে সুখটা
আসে গরীব ঘরে,
একটু অন্ন কর্মের মাঝে
আশা তারা করে।
শ্রমিক মনে আশা জাগে
থাকবো ভালো ভবে।
সঠিক কাজের প্রাপ্য পেলে
মনে সুখটা রবে।
টাকার জন্য করছি কর্ম
থাকবো একটু ভালো,
সঠিক প্রাপ্য না পেলে তো
মনটা হবেই কালো।
মোদের দেশে শিল্পপতি
খুঁজে শুধু টাকা,
শ্রমিকের মূল্য মিললে তবে
থাকবে না যে ফাঁকা।