| কবিতা | মানব সৃষ্টি কাঁদে |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ১৬-১০-২০২১ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম |
মরার আগে এই জগতে
যাওনা কিছু রেখে,
মায়ার জগৎ ছাড়তে হবে
কর্ম করো দেখে।
মরণ হবে দেখবে চেয়ে
মানব সৃষ্টি কাঁদে,
মূল্য পাবে জগৎ মাঝে
ভারটা নেবে কাঁধে।
জগৎ সংসার ছাড়বে তুমি
একটু খুশির সুখে,
কর্ম মূল্য মিলবে সবে
সৃষ্টি সব যে দুখে।
অমর হয়ে থাকবে ভবে
কর্ম তুমি গড়লে,
কাঁদবে সবে চোখের জলে
কর্ম ভালো করলে।
একটুর জন্য হায়াৎ পেলাম
গড়বো জীবন সবে,
স্বর্ণাক্ষরে রাখবে লিখে
এ ধরাতে রবে।