কবিতা তোমার প্রেমে
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৪-১০-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম
Review This Poem

অনেক স্মৃতি পড়ছে মনে
কেঁদে ভাসায় আজ।
কাটে যে দিনগুলো মোর
আজকে লাগে লাজ।

তোমার প্রেমে পাগল ছিলাম
আমি বারো মাস।
আমায় ভুলে তুমি করো
অন্যের ঘরে বাস।

আমি আজও পাইনি খুজে
কোথায় ছিল ভুল,
ভালোবাসার কারনে আজ
ভাঙলো সর্ব কূল।

কোন যে দোষে দোষী করলে
গেলে ভুলে মোর।
আজও কেঁদে চোখের জলে
দেখছি চোখে ঘোর।

স্মৃতি গুলো মনের মাঝে
উঁকি দিচ্ছে আজ,
তোরই প্রেমের কারণ যেনো
মাথায় পড়লো বাজ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted