কবিতা মানব সেবা
কবি মোঃ রুহুল আমিন
সময় ১২-১০-২০২০
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

সঠিক পথে খুঁজতে হলে
খোদার প্রেমে পড়ো
কোরান পড়ো নিজের মতো
জীবন তবে গড়ো।

হাদিসটাতো জানলে তবে
ন্যায়ের জয় পাবে,
আসুক যতো বাধা বিপদ
আঁধার কেটে যাবে।

জগৎ মাঝে খোদার বিধান
রাখবে তুমি আগে,
সমাজটাতো রাখতে ভালো
সত্য মনে জাগে।

খোদার কাছে প্রার্থনাটা
কর্ম করে চলো,
গরীব দুখী মানব সেবা
মনটা ভরে বলো।

মানব সেবা পরম সেবা
শান্তি পাবে মনে,
সৃষ্টি কুল বাসলে ভালো
মিলবে নবী সনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted