| কবিতা | স্মৃতিগাছ |
| কবি | বিমল মণ্ডল |
| সময় | ৮ই ফেব্রুয়ারি২০২৩ |
| উৎসর্গ | বিদ্যুৎ দাস |
| লিখার স্থান | কাপাসএড়্যা ; পূর্ব মেদিনীপুর |
| সম্পৃক্ততা | হারানো স্মৃতি ফিরে পাওয়া |
| কবিতার বিষয় | প্রেম |
দুপুরের রোদ ভাঙে
প্রতিদিন সমুদ্র ধারায়
শুধু কবিতার হাইওয়ে ছুঁয়ে
আমার উঠানে পা রাখো।
পোড় খাওয়া উঠোন জুড়ে
তোমার দেওয়া স্মৃতিগাছে
কত কবিতা ঝুলে আছে
তবুও তুমি এত দিন পরে এলে?