| কবিতা | তবুও বইতে হয়! (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৪ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | প্রেম |
একবার গেলে চিল নক্ষত্রের দেশে
কখনো ধরার বুকে জানি আর পড়বে না ছায়া,
তবুও বইবে এক হিজলের ডাল
বসতো বলেই তার আজীবন দু’চোখের মায়া!