কবিতা ফুল পাখিদের দেশে
কবি সামিয়া আক্তার
সময় মার্চ ২০২৩,দুপুর ১২.৩০মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় প্রকৃতি

আমার শুধু ইচ্ছে করে
উড়তে সারা বেলা,
মনের সুখে যেথায় যাবো
করে নানান খেলা।

ফুলের বাগে বাঁধবো বাসা
থাকবো মহা সুখে,
মনের সুখে গাইবো যে গান
রইবোনা যে দুখে।

পাখপাখালি শুনাবে গান
কণ্ঠে সুর যে তুলে,
উড়ে উড়ে মধু খাবো
মনের দুঃখ ভুলে।

জোছনা রাতে ফুলপরীরা
আসবে আমার নীড়ে,
মনের দুয়ার খোলা রেখে
রবো সুখের ভিড়ে।

রঙিন স্বপ্নে কাটবে যে ক্ষণ
সাতটি রঙের মাঝে,
ফুল পাখি ও তাঁরার মাঝে
ইচ্ছে শত সাজে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted