| কবিতা | মন খারাপের দিনে |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | ফেব্রুয়ারি 2023 |
| উৎসর্গ | কল্পনার অপরাজিতাকে |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
ঝরাজীর্ণ এ সমাজের বেড়াজালে
মন খারাপের দিনে
কখনো একলা মনে হলে
পড়ে নিও তোমাকে নিয়ে লেখা কবিতাগুলো।
উদাস দুপুর, বিষন্ন বিকেল
অথবা ঘুম ভাঙ্গা নিশিথ রাতে
পড়ে নিও কবিতাগুলো
তোমার মনের অসুখ সারাতে।