কবিতা রবের কৃপা
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী সন্ধ্যা ৭.১৩ মিনিট
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

প্রভুর সৃষ্টি এই জগতে সবই পায় যে সবে,
হৃদয় থেকে ডাকলে তাঁকে খুঁজে পাবে তবে।
ভুবন মাঝে সবই আসে খোদার তরফ থেকে,
প্রয়োজনের সকল কিছু প্রভু দিলেন রেখে।

মাটি ভেদে সোনার ফসল আসে জমিন তরে,
ফুল পাখিদের অপার দৃশ্য দেখে মনটা ভরে।
প্রভুর কৃপা হয়না যে শেষ এইনা ভুবন মাঝে,
তার দয়াতে সুখে-দুখে থাকি সকাল সাঁঝে।

প্রভুর কৃপা নাইবা ভুলে থাকো সঠিক পথে,
পাপের পথে নাইবা গিয়ে চলো ন্যায়ের রথে।
বিপদকালে ডাকো তাকে হাত দুটো যে তুলে,
প্রভু তোমায় করবে ক্ষমা পাপের কথা ভুলে।

অল্প দিনের আয়ু নিয়ে এলে ভবের মাঝে,
লোভ লালসার মোহ ছেড়ে থাকো ভালো কাজে।
দয়ার সাগর রহিম তোমায় রাখবে ধরায় ভালো,
মন্দ পথে চলে তবে জীবন নাহি কালো।

মনের ভেতর সাহস রেখে র’বকে তুমি ডাকো,
র’বের কৃপায় জগৎ আলো চোখ যে মেলে দেখো।
মানব জীবন কর্মগুণে করো তুমি ধন্য,
মরার পরে এইনা ভুবন কাঁদে তোমার জন্য।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted