কবিতা আমারও একটা তুমি হবে
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় ফেব্রুয়ারি 2023
উৎসর্গ অপরাজিতাকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
4/5 - (1 vote)

আমার একটা তুমি হবে
ছবি আঁকতে ইচ্ছে হবে
অপেক্ষার প্রহর হবে
রাত জাগার কারণ হবে।

আমার একটা তুমি হবে
অকারণে চোখের কোনে জলের উৎস হবে
মন খারাপের আকাশ হবে
গল্প লেখার কারণ হবে।

আমার একটা তুমি হবে
স্বপ্ন দেখার ভেলা হবে
ফালগুনের বাতাস হবে
বৃষ্টি ভেজার কারণহবে।

আমার একটা তুমি হবে
অপরাজিতা নাম হবে
কল্পনায় ডাকা হবে
স্বপ্নে তাকে পাওয়া হবে।

এই তুমি আর সেই তুমি
কবিতার তুমি আর বাস্তবের তুমি
মিশে হবে একাকার
যদি তুমি থাক পাশে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted