কবিতা স্বপ্ন
কবি পার্থ বসু
সময় 2023
কবিতার বিষয় বিরহ
Review This Poem

আবার কেনো হঠাৎ করে ,
আসলে তুমি আমার ঘরে,,
ডাকলে কেনো চেনা সুরে,
আমায় আগের মতো করে,,
এই হৃদয় ভাঙা মনের দ্বারে,
আবার কেনো এলে ফিরে।
নতুন করে আমায় বলো,
আবার কেনো বাসলে ভালো।
আঁধার ভরা মনের ঘরে
আবার প্রদীপ কেনো জ্বালো।
নতুন করে তোমায় পেয়ে,
পাগল পরান উঠলো গেয়ে,
তোমায় নিয়ে পার হয়েছি
সুদূর মরুভূমি।
সবকিছু ঠিকঠাক ই ছিলো,
তবে হঠাৎ যখন রাত পোহালো,
ঘুম ভাঙ্গা চোখ তাকিয়ে দেখি
স্বপ্ন ছিলে তুমি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted