| কবিতা | প্রাণ স্পন্দন |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | ফেব্রুয়ারী ২০২৩, বিকেল ৩.০০.১৩মি. |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | জীবনমুখী |
এই শহরে বৃষ্টি নামুক
খুশির শত পশরা হয়ে—
এই শহরে বসন্ত যে
আসুক দুঃখ জরা ক্ষয়ে।
এই শহরে কবি লিখুক
জানালা টা মনের খুলে—
এই শহরে মানুষগুলো
বাঁচুক হিংসা বিদ্বেষ ভুলে।
এই শহরে ভালোবাসা
হোক যে দিবস নাহি ভেদে—
এই শহরে মানব হৃদয়
নাহি ভাঙ্গুক নীরব কেঁদে।
এই শহরে সত্যের বাণী
হোকনা সকল ভীতি ঠেলে—
এই শহরে মিথ্যার মুখোশ
খুলুক আলোর বাতি জ্বেলে।
এই শহরে প্রাণ স্পন্দন
জাগুক নবো রূপে ক্ষণে—
এই শহরে তুমি-আমি
আমি-তুমি হই এক মনে।।