কবিতা যখন থাকবে না তুমি
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় ফেব্রুয়ারি 2023
উৎসর্গ যার জন্য লিখি যাকে ভেবে লিখি সেই কবিতাপ্রেমি মানুষকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

আটলান্টিক সাগরের বুকে ক্রুজশীপে
সন্ধ্যে বেলায় চায়ের চুমুকে
যখন কাটবে সময় তোমার
তখনো কোন এক কবি বাংলাদেশে
লিখবে কবিতা তোমাকে নিয়ে।

কানাডার শুভ্র তুষার আবৃত শহরে
কাটবে যখন ব্যস্ত সময়গুলো
জানবে, তখনো কেউ
মনের কোনে লিখে যাবে
গল্প কথা তোমাকে নিয়ে।

যখন থাকবে না তুমি তখন
ডেস্কটপে রাখা ছবিগুলো বলবে কথা
পছন্দের কোন কবির কবিতার পাতায়
রেখে যাওয়া গোলাপ গাছগুলোর মাঝে
নিরবে নিভৃতে খুঁজবে তোমাকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted