| কবিতা | দুটি চোখ |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | ফেব্রুয়ারি 2023 |
| উৎসর্গ | যার জন্য লিখি যাকে ভেবে লিখি সেই সপ্নপরীকে |
| লিখার স্থান | ঢাকা, বাংলাদেশ |
| কবিতার বিষয় | প্রেম |
তোমার দুটি চোখ ধার দাও আমাকে
আমি দেখব এক পৃথিবী তোমার চোখে
আমাকে ধার দাও তোমার হৃদয়
কবিতার ভাষা খুঁজব সেখানে।
আমার দুটি চোখ ততক্ষণ জীবিত থাক
যতক্ষণ তুমি থাক মোর চোখে
আমার লেখা ততদিন চলুক
যতদিন তোমারি নামে কবিতা হবে।