| কবিতা | আমি একটি পোট্রেট আঁকতে চাই |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | ফেব্রুয়ারি 2023 |
| উৎসর্গ | যার জন্য লিখি যাকে ভেবে লিখি সেই অপরাজিতাকে |
| লিখার স্থান | ঢাকা বাংলাদেশ |
| কবিতার বিষয় | প্রেম |
আমি একটি পোট্রেট আঁকব বলে
করেছি আয়োজন ক্যানভাস, রং আর রংতুলি
বহুবার এঁকেছি তোমাকেে
আঁকা হয়না তোমার চোখের মতো চোখ
আঁকা হয়না তোমার নাক মুখ আর ঠোট।
আমি একটি পোট্রেট আঁকতে চাই
তোমার কারুকার্যময় মুখের ছবি
আঁকা হয়না আমার মনের মতো।
তোমার চোখের পাপড়ি আর ভ্রু গুলো
সাদা-নীল চোখগুলো
আঁকতে গেলেই হয় যে এলোমেলো।
একটি পোট্র্রেট আঁকব বলে শুরু থেকে শুরু করি
যতবার আঁকি তার চেয়ে সুন্দর তুমি
তাইতো আর আঁকা হয় না।
অবশেষে তোমার পোট্রেট আঁকতে চাই ক্যানভাসে নয় হৃদয়ে
বাঁধাই করে রাখতে চাই মনের দেয়ালে
কখনো যেন হারিয়ে না যাও অবচেতন মনের খেয়ালে।