কবিতা রুবাইয়াত-ই-বোরহান (জগদ্দল)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২০ ফেব্রুয়ারী, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় বিরহ
Review This Poem

যতোই এসে গ্রাস করুক মন সংজ্ঞা হারা দুখের ঢল,
বলেছিলি সুখ দিবি খুব আস্থা রোপে রোজ অটল।
রাখলি কি তুই অবশেষে দোর খুলে এই পিঞ্জরে,
বল সখী বল সত্যি করে প্রেম কি দানে জগদ্দল?

guest
0 Comments
Newest
Oldest Most Voted