| কবিতা | সে এক জীবন্ত কবিতা |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | ফেব্রুয়ারি 2023 |
| উৎসর্গ | যার জন্য লিখি যাকে ভেবে লিখি সেই কবিতাপ্রেমিকে |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
প্রতিদিন প্রতিক্ষণ ঘুমের ঘোরে
কিংবা ভার্চুয়াল জগতে
দেখি তার ছবি শুনি তার গান
আমি যার ফ্যান।
আকাশের নীল হয়ে যায় মলিন
যদি তাকাই তার চোখের দিকে
শিল্পির গান হয়ে যায় ম্লান
তার মিস্টি কন্ঠ শুনে।
কবিতার ভাষা পাইনা খুঁজে
বাংলা অভিধানের পাতায়
এক নিমিষেই পেয়ে যাই হাজারো শব্দ
তার মুখের কথায়।
কাশফূল, ডার্ক চকলেট
কিংবা তার তার পছন্দের গান
সবই হয়ে যায় আমারও
ভাললাগার প্রাণ।
কবিতার লেখার জন্য ছুটে যাই প্রকৃতির কাছে
তবুও হয়না লেখা একবারে
তার ছবি ও কথা ভাবতেই
হাজারো কবিতার শব্দ মনে পড়ে।
কবি রুদ্র গোস্বামী, মহাদেব সাহার কবিতার মাঝে
খঁজে ফিরি যারে
সেতো এক জীবন্ত কবিতা
বসে আছে যে মোর ধারে।
ভালবাসা দিবসে
ভালবাসা জানাই তারে
সারাজীবন যেন তাকে পাই
আমার কবিতার মাঝে।