কবিতা ঐক্য চায় না হোক লক্ষ্য
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৭-০২-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

মানুষ কতই …..অভিশপ্ত
ধরাধামে আজ,
মন্দের সঙ্গে গভীর ঐক্যেয়
করছে মন্দ কাজ।

তবুও মানুষ অধিক জ্ঞানী
জ্ঞাণের হয়না মিল,
ঝগড়া বিবাদ হিংসায় ভরা
আছে তাদের দিল।

নরকের কীট তাদের ধ্বংস
অজ্ঞাতে আজ চায়,
জ্ঞাণের ঐক্যেয় সামিল হয়না
নেবে কে আজ দায়।

রবের শান্তির কৃপা লাভের
অভয় দিয়ে দেন,
অকৃতজ্ঞ আজ মানব জাতি
রূপে গুণেই হেন।

রক্তের খেলায় মেতে উঠছে
শয়তানি ওই ভাব,
স্বার্থের দ্বন্দ্বে বাড়ছে আজকে
তাদের কতই পাপ।

নরক তাদের শাস্তির প্রহর
গুনছে দিবা রাত,
জ্ঞাণের ঐক্যেয় অমিলে আজ
সেথায় হবে কাত।

মানুষ বড়ই ………যুক্তিবাদী
ঐক্যেয় আসতে ভয়,
নিজের স্বার্থে যুক্তি দেখায়
সর্বার্থে চায় জয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted