কবিতা সুদিনের আশা
কবি নাইমুর রহমান ইমন
সময় আগস্ট, ২০২২
উৎসর্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলের গণরুমের শিক্ষার্থীদের
লিখার স্থান বিজয় ৭১ হল
সম্পৃক্ততা হলের গণরুম
কবিতার বিষয় আশা
Review This Poem

অতঃপর সুর্য ডুবে যায়, সাঙ্গ হয় সংসারের খুনসুটি-বেহায়াপনা।
ল্যাপটপে সাট ডাউন ক্লিক করে শুরু হয়,
আদিখ্যেতা।

শেষ সিগারেটটা জ্বালানোর জোগাড়। তারপর ডেঙ্গুর উৎপাতে, ছারপোকার অনাকাঙ্ক্ষিত চর্বনে নির্ঘুম রাত আমার সুদিনের আশায় ছাড়ে দীর্ঘশ্বাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted