| কবিতা | পবিত্র ভালোবাসা |
| কবি | শিমুল হোসাইন |
| সময় | ১৩ ফেব্রুয়ারি ,২০২৩,রাত ৮ টা |
| লিখার স্থান | পান্থপথ , ঢাকা |
| কবিতার বিষয় | প্রকৃতি |
পবিত্র থাকুক আমার ভালোবাসা
আমি চাই সকল ফুল জীবিত থাকুক-
তার মাতৃ গর্ভে ,
সেই সাথে জীবিত থাকুক আমার ভালোবাসা ।
ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করার মতো
মানুষ আমি না !
তাই ফুলের বাগানে বিচরণের দাঁড়ায়
ফুলের থেকেও পবিত্র তোমার আত্মাকে ভালোবাসতে চাই।